ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কচুরিপানার ভেতর থেকে স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন নিখোঁজ থাকার পর মাইমুনা খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে বাড়ির পাশের নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের নিচু জমি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজ করে। এ সময় কচুরিপানার ভেতরে বিবস্ত্র অবস্থায় মাইমুনার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কচুরিপানার ভেতর থেকে স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫