ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, লাপাত্তা জামাই

লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুড় বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র, পালিত ২টি গরু ও ৫টি ছাগলসহ আগুনে পুরে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টা ৪৪মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আগুন নেভাতে গিয়ে বাম হাতে গুরুতর দগ্ধ হন।

অভিযুক্ত যুবকের নাম মো: কাবুল মিয়া (৩৫)। তিনি বৈরাতী গ্রামের ৩নং ওয়ার্ডের আহের আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী জানান, অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, লাপাত্তা জামাই

আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫