ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পাটগ্রাম হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন এ বক্তরা বলেন, নানা সংকটে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে চিকিৎসক, সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ নানাবিধ সমস্যার কারণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এতে করে উপজেলাবাসী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন প্রতিনিয়ত।

নামে ৫০ শয্যায় উন্নীত করা হলেও পর্যাপ্ত জনবল নেই। পদ থাকলেও নেই সার্জারি, নাক, কান, গলা ও চক্ষু কনসালটেন্ট। পদগুলো এ পর্যন্ত খালিই রয়েছে। চিকিৎসকের পদ আছে ৩১টি, কর্মরত আছেন মাত্র ৩ জন। ৩৪ জনের নার্সের নিয়মিত সেবাদানের কথা থাকলেও উপস্থিত হচ্ছেন মাত্র ১৫ জন।

এদিকে, জরুরি সেবার জন্য ডিজিটাল এক্সরে মেশিন,আট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি যন্ত্র, অপারেশন থিয়েটার রেডি আছে কিন্তু জনবল সংকটে তা সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নানান সংকটের মধ্য দিয়ে চলছে পাটগ্রাম হাসপাতালের কার্যক্রম। সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। এর প্রধান কারণ একটাই জনবল সংকট বলছেন সংশ্লিষ্ট মহল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের একটাই দাবি আগামী মাসের মধ্যেই যদি ডাক্তার সংকট সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য থাকবে পাটগ্রামের স্বেচ্ছাসেবী ও সর্বস্তরের জনগণ।

মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুর আকবর বিন আফসারের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর আমীর সোহেল রানা, স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দহগ্রাম সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা, রক্তকণিকার সভাপতি সেলিম হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনীতিকবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫