ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভারতে প্রবেশকালে শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৫ আগস্ট) দিনগত সাড়ে ১২টার দিকে সীমান্তে কায়বার রুদ্রপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এসময় তাদের নিকট হতে বাংলাদেশি তিন হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ৭ জন বাংলাদেশি। এসময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। আটকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে নিয়মিত সচেতন করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভারতে প্রবেশকালে শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫