ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ, ঢামেকে চিকিৎসাধীন

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বাসাইল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ হাসান(২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কালার চরব্রিজের গোড়ায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জুনায়েদ বিক্রমপুর মডেল টাউন ডেভেলপার কোম্পানিতে চাকরি করেন। তিনি লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের জুয়েল সরদারের ছেলে।
গুলিবিদ্ধ জুনায়েদ হাসান জানান, সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নামি বাসাইল ব্রিজের গোড়ায়। তখন মোটরসাইকেলযোগে আসা ৩ অজ্ঞাত পরিচয় মুখোশধারী ও হেলমেট পরিহিত দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে তারা পরপর তিন রাউন্ড গুলি করে। এতে আমার ডান কোমর ও দুই পায়ের রানে গুলি লাগে।
তিনি জানান, দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দুটি গুলি বের হয়ে গেলেও ডান কোমরেরটি এখনও রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি বলতে পারছি না। আমার জানা মতে কারো সঙ্গে শত্রুতা ছিল না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই যুবকের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশ অবগত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ, ঢামেকে চিকিৎসাধীন

আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫