ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রাজু আর বাবু সম্পর্কে মামাতো ভাই। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো গণ্ডগোল হতো। মঙ্গলবার সকালে এরই জের ধরে বাবু ও রাজু ধারালো অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের মৃত্যু হয়ে। রক্তাক্ত অবস্থায় বাবা তৈয়ব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অবস্থার অবনতি হলে আবারও সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম মৃত ঘোষণা করেন।

এদিকে একসঙ্গে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কোপানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বাবাকে কুষ্টিয়া নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় অভিযুক্ত দুজন বাবু ও রাজুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫