ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

স্থায়ী ক্যাম্পাসের দাবি : আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। তবে এক ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে ক্যাম্পাসে ফিরেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পুলিশের অনুরোধে সড়ক অবরোধ প্রত্যাহার করে এই মুহূর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টা নাগাদ আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দেখা দেয় দীর্ঘ যানজট।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বর্তমানে তিনি স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। পার্মানেন্ট ক্যাম্পাস নিশ্চিত না হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।

তারা জানান, গত ৩০ দিন ধরে নিজ ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্পাস আন্দোলনে তার কাছে লিখিত আশ্বাসেও কোন ফল না পেয়ে প্রতারিত হয়ে শিক্ষার্থীরা গত দুইদিন ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। কিন্তু কোনো ফল না পেয়ে সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছি।
তাদের দাবিগুলো হলো- সরকার থেকে লিজ পাওয় ৫.৫৭ একর জমি শর্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নামে করে দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে, ইউজিসির লাল তালিকা থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এবং জমি সম্পূর্ণ দায়মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের কাছে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদুল হক ঢাকা পোস্টকে বলেন, ঘণ্টাখানেকের মতো সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। টেকনিক্যাল ও গাবতলীতে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের অনুরোধে আল্টিমেটাম দিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এক ঘণ্টার মধ্যে দাবি-দাওয়া ব্যাপারে আশ্বাস না এলে তারা আবারও সড়ক অবরোধ করবেন। দুপুর পৌনে ১২টার দিকে সড়কে যান চলাচল সচল হয়েছে। এখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

স্থায়ী ক্যাম্পাসের দাবি : আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫