ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

নিহত জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য এবং স্থানীয় মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মসজিদে এশার নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে পেকুয়া বাজারে যাওয়ার পথে মোনাফের ফার্ম নামক স্থানে পৌঁছলে একই সড়কে বাইম্যাখালী সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাফেজ জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এ সময় হাফেজ জাহাঙ্গীর আলমের নাক এবং কান দিয়ে রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‎মঙ্গলবার বেলা ১১টায় পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে নিহত জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলমকে সমাহিত করা হয়। ‎তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক বলে জানা যায়।

‎এদিকে জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক আমির মাস্টার আবুল কালাম ও পেকুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলাম।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে একজনের মৃত্যুর খবর পাই। নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া থানায় এসে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আবেদন করেন। নিহতের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

আপডেট সময় ০১:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫