ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনঃ চলছে রমরমা প্রচারনা

আগামী ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ বাজার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উক্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনা করেন। পদ তিনটি হলো সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক। পদপ্রার্থীদের নিয়ে চলছে বাজারে ব্যাপক আলোচনা- সমালোচনা । চায়ের দোকানে,কাপড়ের দোকানে, সবজির দোকান ও দোকানদারগণ তাদের যোগ্য ব্যবসায়ী নেতাদের খুঁজছেন। মাইনীমুখ বাজারের ব্যবসায়ীরা চান সকল পদে যেন সৎ, যোগ্য, নীতিবান ও ব্যবসায়ীবান্ধব প্রার্থীকে সকলে ভোট দিয়ে বিজয়ী করবেন।
উল্লেখ্য যে গত ২২ আগস্ট, ২০২৫ ইং তারিখ শুক্রবার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির আহবায়ক মোঃ জানে আলম উক্ত তফসিল ঘোষনা করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, কোষাধক্ষ মোঃ ফেরদৌস আহম্মদ, সদস্য মোঃ আব্দুর রাহিম ও বাবু স্বপন ধরসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ২২ আগস্ট, ২০২৫ থেকে ২৪ আগস্ট, ২০২৫ ইং পর্যন্ত। মনোনয়ন পত্র গ্রহন ২৫ আগস্ট, ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৬ আগস্ট, ২০২৫ বিকাল ৫ টা পর্যন্ত, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৭ আগস্ট, ২০২৫ ইং তারিখ বিকাল ০৪ টা পর্যন্ত, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ২৭ আগস্ট, ২০২৫ ইং সন্ধ্যা ০৭ টা। এবং ভোট গ্রহন কার্যক্রম চলবে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত।
তফসিল অনুযায়ী গত ২৫ আগস্ট ছিল মনোনয়ন পত্র জমাদানের দিন। আহবায়ক কমিটির বরাতে জানা যায় সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০৩ জন ব্যবসায়ী মোঃ আবুল কাসেম সওদাগর (মেম্বার), মোঃ কালু মিয়া ও মোঃ ফেরদৌস আহম্মেদ। সেক্রেটারি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ ইউনুছ আলী, মোঃ আলাউদ্দিন ও মোঃ আব্দুশ শাকুর। এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ শামীম উদ্দীন, মোঃ ইব্রাহীম হোসেন ও মোঃ জাকির হোসেন সওদাগর। মাইনীমুখ বাজারের ৩৪৭ জন ব্যবসায়ী ভোটার চেয়ে আছেন ৪ সেপ্টেম্বর এর দিকে যেদিন তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সৎ ও যোগ্য প্রার্থীদের খুজে পাবেন, পাবেন যোগ্য অভিভাবক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনঃ চলছে রমরমা প্রচারনা

আপডেট সময় ১২:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫