ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রী আটক

নোয়াখালীতে আদালত ভবনে স্বামীকে ছুরিকাঘাত করেছেন সুলতানা সিদ্দিকী (৩৭) নামের এক নারী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত মহসিন উদ্দিন জুয়েল (৬০) বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে জুয়েল মহসিন উদ্দিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে একটি চেক ডিজ-অনারের মামলা করেন। সোমবার মামলাটির শুনানির জন্য স্ত্রী সুলতানাকে নিয়ে আদালতে আসেন জুয়েল। এ সময় আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় সুলতানা সিদ্দিক হঠাৎ করে জুয়েলের গলায় ছুরিকাঘাত করেন। এ সময় উপস্থিত জনতা সুলতানাকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে আহত জুয়েলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত মহসিন উদ্দিন জুয়েল বলেন, ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। আমাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী এ হামলা চালিয়েছে। তবে সে মানসিকভাবে অসুস্থ।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়েলের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তার স্ত্রী অসুস্থ বলে তিনি নিশ্চিত করেছেন। পরে লিখিত দিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রী আটক

আপডেট সময় ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫