ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পবিপ্রবিতে নয় কর্মচারীর বিদায়: অবদানের স্বীকৃতিতে উপাচার্যের আবেগঘন আয়োজন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অবসরপ্রাপ্ত নয়জন কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বিদায় নিলেও পূর্ববর্তী প্রশাসনের সময়ে তাঁদের জন্য কোনো আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয়নি। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের উদ্যোগে অবশেষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এক আবেগঘন পরিবেশে এ বিদায় অনুষ্ঠান হয়। কৃষি কলেজ আমলে যোগদান করা এবং গত সরকারের সময় অবসরে যাওয়া জাতীয়তাবাদী আদর্শের অনুসারী এ অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন—মোঃ আনোয়ার হোসেন মঞ্জু, মোহাম্মদ আঃ আজিজ শিকদার, মোঃ মোতাহার হোসেন জোমাদ্দার, মোঃ আঃ রাজ্জাক শিকদার, মোঃ আঃ মন্নান হাওলাদার, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সেকান্দার হাওলাদার এবং মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,“এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের উপর দাঁড়িয়ে আজকের পবিপ্রবি এই অবস্থানে এসেছে। হয়তো অতীতে যথাযথ সম্মান আপনাদের দেওয়া হয়নি, তবে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সেই ঘাটতি পূরণের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনাদের নাম চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং মাননীয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কর্মচারীদের পক্ষ থেকে মোঃ মাহবুবুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মেসবাহ উদ্দিন জসিম ও মোঃ মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘ কর্মজীবনে এই সহকর্মীরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিদায়ী কর্মচারীরা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চাকরি জীবনের অনেকটা সময় আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত করেছি। অবসরের অনেক দিন পর আজকের এই আয়োজন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর স্যার এর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের এই সম্মান দিয়েছেন।”

অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবিহ ও টুপি তুলে দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর। পাশাপাশি তিনি তাঁদেরকে মিষ্টিমুখ করান। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশে উপস্থিত সকলে তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে স্মরণ করে কৃতজ্ঞতা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পবিপ্রবিতে নয় কর্মচারীর বিদায়: অবদানের স্বীকৃতিতে উপাচার্যের আবেগঘন আয়োজন

আপডেট সময় ০৯:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫