ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

যশোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, ১ জনের মৃত্যু

যশোরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সম্পা বেগম (২৫) নামে এক গৃহবধূ। গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তবে একজন মারা গেছে।
সম্পা বেগমের স্বামী শামীম মন্ডল সিঙ্গাপুর প্রবাসী। তাদের বাড়ি সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামে

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ সম্পাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে তিনি চার কন্যা সন্তানের জন্ম দেন। এর মধ্যে সন্ধ্যায় একজন মারা যায়। রাতেই পারিবারিক কবরস্থানে মৃত নবজাতকের দাফন সম্পন্ন করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুইজন সুস্থ ও একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল। এই অস্ত্রোপচার সম্পন্ন করেন আদ-দ্বীন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শিলা পোদ্দার ও তার চিকিৎসক দল।

এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম জানান, প্রসব করা চার সন্তানের মধ্যে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের শিশুর মৃত্যু হয়েছে। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি দুই শিশুর ওজন ১ কেজি ৫০০ গ্রাম। বর্তমানে তারা সুস্থ আছে। প্রসূতি সম্পা বেগমের চিকিৎসা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

যশোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, ১ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫