সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে বড় আঘাত খেলেন নেইমার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সান্তোসের অনুশীলনে উরুতে মারাত্মক আঘাত পান তিনি। পরীক্ষায় দেখা গেছে, নেইমারের উরুতে এডিমা ধরা পড়েছে। ফলে কার্লো আনচেলত্তি যে আগামীকাল ব্রাজিল দলের নাম ঘোষণা করবেন, তাতে এই তারকার জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে গেছে।

সান্তোস ক্লাব ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বিষয়টি জানিয়েছে। ক্লাবের মেডিকেল টিম নেইমারের চিকিৎসা শুরু করেছে এবং ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে ফেরানোর চেষ্টা করছে। তবে আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নাম না থাকা নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।

নেইমারের শেষবার ব্রাজিল জার্সি গায়ে নামা ছিল ২০২৩ সালের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে। এরপর থেকে চোটই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। এখন প্রশ্ন একটাই—আবারও কি জাতীয় দলের বাইরে থেকে যেতে হবে ব্রাজিলিয়ান ফুটবলের এ সোনার ছেলেকে? নাকি শেষ মুহূর্তে সুস্থ হয়ে ফিরবেন তিনি? সময়ই হয়তো এর জবাব দেবে।
নেইমারের অনিশ্চয়তা নিয়ে ব্রাজিল সমর্থকদের মনে এখন নতুন করে চাপা দুশ্চিন্তা শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

আপডেট সময় ০৮:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫