ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

ফেসবুকে প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করতে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ (২৮) নামে এক যুবক। আকাশ পথে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে পৌঁছান। এরপর দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন এবং বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।
ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ।

প্রেমিক শি জিং ইউ চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।
স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার বৃষ্টির সাথে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন। চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তারা দ্রুত বিয়ে করবেন।

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।

স্থানীয়রা ও কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামে এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন। ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

আপডেট সময় ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫