ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চৌড়াপাড়া পাচানী এলাকার মোতালিব মিয়ার ছেলে ডা. মামুনুর রশিদ স্থানীয় বাজারে ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কাছ থেকে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। পরে তা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার রাতে মানুনুর রশিদ ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে হারুনের নেতৃত্বে আসিফ, রায়হান, সুমন, সোহাগ, সেলিমসহ ৮-১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মামুনুরের হাত-পা ভেঙে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যবসায়ী মামুনুর রশিদের ভাই মাসুম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে চাঁদা না দেওয়ায় আমাদের পরিবারের বিরুদ্ধে শত্রুতা করে আসছিল। শনিবার রাতে একা পেয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে।

অভিযুক্ত হারুন বলেন, তার ভাগিনারা এ ঘটনায় জড়িত থাকতে পারে কিন্তু তিনি এসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম

আপডেট সময় ০৭:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫