ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফুটপাত দখল নিয়ে একটি ভিডিও ছাড়ায় সাংবাদিকে হত্যার হুমকি এক ফুটপাত ব্যবসায়ীর

  • বগুড়া ব্যুরো
  • আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

বগুড়ায় নাগরিক টিভির বগুড়া প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমকে হত্যার হুমকি দিয়েছে ফুটপাতের এক চা দোকানী। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বগুড়ার সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বগুড়া শহরের আনাচে কানাচের ফুটপাতের উপর অসংখ্যা দোকানের কারনে তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে, এছাড়া আরো নানা সমস্যা ও জটিলাতা সৃষ্টি হয়েছে এই শহরে। এসব বিষয় নিয়ে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার চলছিলই, এরই একপর্যায়ে সাংবাদিক আব্দুর রহিম ফুটপাত দখলের ঘটনায় দুপক্ষের মধ্যে মারামারির একটি ভিডিও ২০ আগষ্ট বুধবার রাতে তার নিজস্ব ফেসবুক ওয়ালে আপলোড করেন। এই ভিডিওটি প্রশাসনের নজরে আসলে তারা শহরের পিডিবি রোডের দুপাশের চা-দোকানসহ অন্যান্য দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের পরেই এক দোকানী আব্দুর রহিমকে হুমকি প্রদান করেছিল। এরপরদিন ২২ তারিখ থেকে আবারো দোকান বসাতে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরা, বিষয়টি আবারো পুলিশের নজরে আসলে ২৩ তারিখে তারা অভিযান চালায় কিন্তু ওই ব্যবসায়ীরা আব্দুর রহিমকে অহেতুক সন্দেহ করে। এক পর্যায়ে ২৩ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তার নাগরিক টিভির বগুড়া কার্যালয়ের সামনে এসে আব্দুর রহিমকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। আব্দুর রহিম তার অভিযোগে উল্লেখ করেছেন যে, প্রধান আসামী মিলন মিয়া প্রকাশ্যে হত্যার হুমকি প্রাদান করেন। এসময় মিলনসহ অন্যা আরোও দুই আসামী বলেন তোর কারনে আমাদের দোকানে অভিযান চালিয়েছে, তোকে মারার জন্য তিন লক্ষ টাকা রেখেছি, কাল থেকে আবারো দোকান বসাবো তুইতো দুরের কথা পুলিশ আসলে তাদেরও হাত কেটে নেবো। এই হুমকির পরেই আব্দুর রহিম বগুড়ার সিনিয়র সাংবাদিকদের সাথে পরামর্শ করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, সাংবাদিক আব্দুর রহিমকে প্রাণনাশের একটি সাধারন ডায়েরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ শুরু করেছি, আশা করছি দ্রুত সময়ে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফুটপাত দখল নিয়ে একটি ভিডিও ছাড়ায় সাংবাদিকে হত্যার হুমকি এক ফুটপাত ব্যবসায়ীর

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫