ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাগেরহাটে দিনভর হরতাল-অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাটে পালিত হয়েছে হরতাল ও অবরোধ। সারাদিন সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বিকেল গড়াতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে শহর ও মহাসড়ক।

চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে রোববার (২৪ আগস্ট) সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও অবরোধে অচল হয়ে পড়ে বাগেরহাটের সড়কপথ। দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে বিকেল ৪টায় কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে রাস্তায় নেমে আসে যানবাহন, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে বাগেরহাটে তিনটি আসন রাখবে, তা আমরা মেনে নেব না। বাগেরহাটের তিন আসনে নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশের কোথাও নির্বাচন হতে দেওয়া হবে না।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় ব্যাপক আন্দোলন শুরু হয়। এরপর থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে। এ বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাগেরহাটে দিনভর হরতাল-অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৬:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫