ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) শিক্ষার্থীরা।
রবিবার (২৪ আগষ্ট, ২০২৫) দুপুর পৌনে ১ টায় মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।
মহাসড়ক অবরোধের কারণে ঢাকা -কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে সারি সারি যানবাহন দাড়িয়ে থাকতে দেখা যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রীদের।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে,— বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং ২০০ একর জমি অধিগ্রহণ। এই তিন দফা দাবি আদায়ে ২৫ দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় তার সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবথেকে কম সুযোগ, সুবিধাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়। ২৫টি বিভাগে প্রায় ৯হাজার শিক্ষার্থী নিয়ে মাত্র দুইটি অ্যাকাডেমিক ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস কার্যক্রম চালাতে হিমশিম খায় আমাদের শিক্ষকবৃন্দ। বেশিরভাগ বিভাগেই সেশনজটের কারণে ৬টি ব্যাচ নিয়ে একটিমাত্র কক্ষে ক্লাস হয়। এই সংকট বাদেও আাবসন, পরিবহন সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত দক্ষিনবঙ্গের এই বিদ্যাপিঠ। একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও অপরিমিত বাজেট প্রদান, উন্নয়ন উন্নয়ন বলে মুলা ঝুলানোর এক নগ্ন খেলার স্বীকার ববি। আমরা চাই দায়িত্বশীল কর্তৃপক্ষ আমাদের প্রতি হওয়া বৈষম্যের অবসানে কাজ করবে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন, “সরকার আমাদের ৩ কোটি টাকার প্রকল্প দিয়েছে, পিডি নিয়োগের প্রক্রিয়া চলমান খুব দ্রুত সময়ের মধ্যে পিডি নিয়োগ দিয়ে আমরা কাজ শুরু করতে চাই। এবং শিক্ষার্থীদের যে দাবি এগুলো যৌক্তিক আমরা এই বিষয়গুলো উপরের কর্তৃপক্ষকে জানিয়েছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৪:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫