ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি আবাসিক বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার আবাসিক বাসার নিচ তলার একটি রুম থেকে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মুস্তাফিজুর।তবে ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মুস্তাফিজুরের সহকর্মী শাহিন জানান, মোস্তাফিজ একটি দোকানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় মুস্তাফিজ একাই ছিলেন। তবে কেনো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা জানতে পারিনি।

তিনি আরও বলেন, মুস্তাফিজুর কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা এলাকা তাহের উদ্দিনের ছেলে। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া। তিনি এক সন্তানের জনক ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫