ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নওগাঁয় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকেলে আব্দুস সালাম জেলার পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রাখেন। সেখানে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আব্দুস সালামকে দণ্ড দেন। এছাড়া তিন আসামি বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নওগাঁয় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০১:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫