সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

অবসরের ঘোষণা দিলেন চেতেশ্বর পূজারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

ভারতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলেছেন। তবে সীমিত ওভারে নিজেকে কখনই অপরিহার্য করে তুলতে পারেননি চেতেশ্বর পূজারা। টেস্টে আবার ঠিক উল্টো। পূজারাকে ছাড়া ভারতের টেস্ট একাদশ কল্পনাই করা যেতো না।

ভারতের জার্সিতে একশর ওপর টেস্ট খেলেছেন পূজারা। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবশেষে ইতি টানলেন ডানহাতি এই ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
৩৬ বছর বয়সী পূজারা অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতের জার্সি পরা, জাতীয় সংগীত গাওয়া এবং মাঠে নামার প্রতিবার সর্বোচ্চ চেষ্টা করা; এসব অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ আসে। গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

পূজারার শেষ টেস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২৩ সালের জুনে দ্য ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ভারতের সাবেক নাম্বার-থ্রি ব্যাটার ১০৩ টেস্টে ৭ হাজার ১৯৫ রান করেছেন। গড় ৪৩.৬০, সঙ্গে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

অবসরের ঘোষণা দিলেন চেতেশ্বর পূজারা

আপডেট সময় ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫