ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। ইডিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার ভোরে ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের ঢাকামুখী লেনের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত করেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার মহাসড়কে উভয় লেনে প্রথমে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঢাকার দিয়ে যাওয়া গাড়িগুলো লেন মেনে এক লেনে চলাচলের ব্যবস্থা করলে যানজট কিছুটা কমতে থাকে।

ওসি রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যানটি মালবোঝাই ছিল। ট্রাকের ধাক্কায় সেটি সড়কে উল্টে যায়। কাভার্ডভ্যানে থাকা মালগুলো সরানো হচ্ছে। যার কারণে একটু দেরি হচ্ছে। দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫