ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

আপডেট সময় ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫