ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গোয়েন্দা সদস্য পরিচয়ে কারাবন্দি ছাত্রলীগ কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে কারাগারে বন্দি ছাত্রলীগ কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন মেহেদী হাসান শাওন নামে এক যুবক। শনিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেওয়া হয়।
আটক মেহেদী হাসান সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে ফিরোজ আলমের ছেলে।

বরিশাল কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, তিনি শুক্রবার বিকেলে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে সাথে দেখা করতে চান। পরে তাকে শনিবার সকালে আসতে বলা হয়। সকালে কারাগারে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করা হয়। এ সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। একপর্যায়ে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছেন। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, আটক মেহেদী হাসান ২০২৪ সালে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে কখনও ডিজিএফআই, কখনো বিজিবি আবার কখনো কোস্টগার্ডের গোয়েন্দা পরিচয় দিয়ে বেড়াতেন। এসব পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও আছে। তবে স্বাস্থ্যখাত আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী হুসাইন আল সোহানের সাথে দেখা করতে গিয়ে কারাগারে ফাঁস হয়ে যায় প্রতারণার বিষয়টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গোয়েন্দা সদস্য পরিচয়ে কারাবন্দি ছাত্রলীগ কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক

আপডেট সময় ০৯:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫