রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে বিকেলে উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এর সঞ্চালনায়
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর দায়িত্ব প্রাপ্ত মনিরুজ্জামান গাজী মানিক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুণ অর রশীদ হারুন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক রোমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিন, আরো উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান প্রমুখ।
এছাড়াও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরিফুল ইসলাম, পাংশা: 























