ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জাফলংয়ে পাথর লুটের মামলায় দুই শ্রমিক গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে পাথর লুটের মামলায় দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে পূর্ব জাফলং ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

এর আগে জাফলং থেকে পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, পাথর লুটের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের পাথর লুটের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে পাথর চুরির সঙ্গে জড়িত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জাফলংয়ে পাথর লুটের মামলায় দুই শ্রমিক গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫