ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

‘চোর’ সন্দেহে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে ‘চোর’ সন্দেহে স্কুলছাত্র মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহত কিশোরের মা খাদিজা বেগম।

শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও ৭ জনকে আসামি করে তিনি এ মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের দুইজনকে গ্রেফতার করেছে।

তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন, নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।

গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে।
প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেফতার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

‘চোর’ সন্দেহে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

আপডেট সময় ০২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫