ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নাটোর সুগারমিলে ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

নাটোর চিনিকলে সংঘটিত প্রায় এক কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় অন্যতম প্রধান আসামি সরদার নাজমুলকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাজমুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ আগস্ট গভীর রাতে নাটোর চিনিকলে সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করে। তারা প্রথমে কারখানার প্রধান গেট ভেঙে ভেতরে ঢোকে এবং কর্তব্যরত ১০ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শনসহ কিছু প্রহরীর ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।

পরবর্তীতে ডাকাতরা কারখানার ভেতরে রাখা গুরুত্বপূর্ণ ও দামি যন্ত্রাংশ-মিল হাউজ গানমেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ অন্যান্য সরঞ্জাম পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এসব লুটকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডাকাতির পরপরই র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা ডাকাত দলের কয়েকজন সদস্যকে শনাক্ত করে এবং অবশেষে প্রধান আসামি নাজমুলকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নাটোর সুগারমিলে ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫