ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

উদ্বোধনের তৃতীয় দিনেও ভাসানী সেতুতে ভয়াবহ যানজট

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের তৃতীয় দিনেও ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর থেকেই সেতু এলাকায় যানজট শুরু হয়। বিকেলের দিকে তা তীব্র আকার ধারণ করে। দেড় কিলোমিটারের সেতুটি পার হতে অনেকের দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় যানজট দিন দিন বাড়ছে। এতে সেতু দেখতে আসা হাজারো দর্শনার্থীও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

সেতুতে দাঁড়িয়ে থাকা নয়ন নামে এক ট্রাকচালক বলেন, দেড় ঘণ্টা ধরে সেতুর ওপর দাঁড়িয়ে আছি। গাড়ি নিয়ে কোনোভাবেই এগিয়ে যাওয়া যাচ্ছে না। উৎসুক মানুষের ভিড়ের কারণে যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

ভ্যানচালক রশিদুল নামে একজন বলেন, দুই ঘণ্টা হতে চলল এখন পর্যন্ত ব্রিজ পার হতে পারিনি। আরও যে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। গতকালের চেয়ে আজকে যানজটের তীব্রতা অনেক বেশি।

সেতুতে যানজট নিরসনে দায়িত্বরত কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আহসান হাবীব বলেন, মূলত যানবাহন ও লোকসমাগম প্রচুর হওয়ায় এই যানজট। এখানকার অধিকাংশই সেতু দেখতে আসা মানুষ। আমরা এখানে সাতজন পুলিশ সদস্য কাজ করছি।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ মোবাইল ফোনে বলেন, সেতুর যানজট ও জননিরাপত্তায় দুটি টিমে পুলিশের সাত সদস্য কাজ করছেন। প্রকৃতপক্ষে সেতুতে প্রচুর পরিমাণ যানবাহন এবং মানুষ। আমরা সাধ্যনুযায়ী চেষ্টা করছি।

এ বিষয়ে জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, সুন্দরগঞ্জে আমাদের ট্রাফিক ডেভেলপমেন্ট নেই। উৎসুক জনতা থেমে থেমে সেতু দেখতে ভিড় করছে। এ কারণে যানজট বাড়ছে। ধারণা করছি, এক সপ্তাহ পর এ চিত্র থাকবে না।

উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) বহুল প্রতীক্ষিত এই সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সেতুটি একনজর দেখতে ছুটে আসছেন। এতে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকে থেকে প্রতিদিন চরম যানজটের সৃষ্টি হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

উদ্বোধনের তৃতীয় দিনেও ভাসানী সেতুতে ভয়াবহ যানজট

আপডেট সময় ০৮:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫