ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাদাত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি উপজেলার রসূলগঞ্জ (কোটতলী ৪নং ওয়ার্ড) এলাকায়। তবে মামলার ১নং আসামি মতিউর রহমান মোতু এখনো পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাটগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই করে অভিযুক্তরা। পরে মোবাইলে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগী ব্যবসায়ী শুভ শর্মা জানান, গত ১২ আগস্ট রাতে তিনি প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা ও ব্যবসায়িক মালামাল নিয়ে পাটগ্রামের উদ্দেশে রওনা হন। পথে দোলাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে নগদ অর্থ, একটি ভ্যান গাড়ি, মোবাইল ফোন, বিমা সংক্রান্ত কাগজপত্র ও একটি সাইকেল ছিনতাই করে নেয়। এ সময় উপস্থিতদের মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরদিন (১৩ আগস্ট) থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫