ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জনবান্ধব এসিল্যান্ড মেহেদী হাসানের বদলি, সোশ্যাল মিডিয়া সহ সেবা প্রত্যাশীদের প্রতিবাদের ঝড়

  • ভোলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে

৭ দিনে নামজারি সম্পন্ন, দালাল ও দূর্নীতিমুক্ত করায় হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান ।

তার বদলির খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা জুড়ে সেবা প্রত্যাশীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট করে তার বদলির বিষয়টি প্রত্যাহার চেয়ে প্রতিবাদের জড় উঠে। দলমত নির্বিশেষে তার বদলির বিষয়টি উপজেলাবাসী মেনে নিতে পারেননি। তবে ভূমি সেবা-কেন্দ্রিক দালালদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সৎ কর্মকর্তার মাধ্যমে জনসেবা পাওয়া আজকের দিনে বিরল এক অভিজ্ঞতা হলেও তিনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন।

উপজেলার সাধারণ মানুষ জানান, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান কঠোর অবস্থান নিয়ে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন। শুধু তাই নয়, ৫ আগস্ট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাল্টে যায় পৌরসভার চিত্রও। অবৈধ ড্রেজার, দখলদার, প্রভাবশালী ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনি অল্প সময়েই সর্বমহলে প্রশংসা কুড়ান।

গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি হয়ে ওঠেন আশ্রয়ের নাম। তাঁর প্রতিটি পদক্ষেপ সময়োপযোগী এবং কল্যাণমুখী হওয়ায় বোরহানউদ্দিনের সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছেন। কিন্তু হঠাৎ করেই তাঁর বদলির খবরে ব্যথিত হয়ে পড়েছে পুরো উপজেলাবাসী।

স্থানীয়রা বলছেন, বদলি সরকারি চাকরিরই অংশ। তবে একজন কর্মকর্তা যখন জনস্বার্থে যুগান্তকারী পরিবর্তন আনেন, তখন অন্তত তাঁর হাতে নেওয়া কাজগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত ছিল। অনেকের মনেই প্রশ্ন—“মানুষের জন্য ভালো কাজ করাতেই কি তাঁকে দ্রুত বদলি করা হলো?”

উপজেলার সাধারণ মানুষ দাবি তুলেছেন, এ বদলির আদেশ বাতিল করে তাঁকে বোরহানউদ্দিনেই রাখা হোক। তাঁদের বিশ্বাস, এসিল্যান্ড মেহেদী হাসানের মতো কর্মকর্তারা হলেন রাষ্ট্রের প্রকৃত সম্পদ, যারা সরোয়ার আলম, আব্দুল কুদ্দুস কিংবা আকবর আলী খানের মতো সৎ ও আদর্শবান কর্মকর্তাদের প্রতিচ্ছবি।

সুখী, সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এমন কর্মকর্তাদের প্রয়োজনীয়তা অপরিসীম।
যখন কোনো কর্মকর্তা বদলি হন, তখন স্থানীয় জনগণ তাদের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করে। তারা মনে করে, ভালো ও জনপ্রিয় কর্মকর্তা বদলি হলে এলাকার উন্নয়ন ও সেবার মানে নেতিবাচক প্রভাব পড়বে।
তাই কর্তৃপক্ষের কাছে উপজেলাবাসীর একান্ত আবেদন মোঃ মেহেদী হাসানের বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে এখানেই রাখা হোক।

উল্লেখ্য; গতকাল (২১ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানকে সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী, বরিশালে বদলি আদেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জনবান্ধব এসিল্যান্ড মেহেদী হাসানের বদলি, সোশ্যাল মিডিয়া সহ সেবা প্রত্যাশীদের প্রতিবাদের ঝড়

আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫