ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চুরি হয়ে গেছে ভাসানী সেতুর ৩১০ মিটার তার, নিরাপত্তা নিশ্চিতের দাবি

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের দ্বিতীয় রাত থেকেই চরম নিরাপত্তাহীনতায় পড়েছে। সেতুর বৈদ্যুতিক ল্যাম্পপোস্টের ৩১০ মিটার তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। খোয়া যাওয়া এই তারের মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

তিনি জানান, উদ্বোধনের পরদিন রাতেই দুর্বৃত্তরা সেতুর একাধিক বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট থেকে ৩১০ মিটার তার কেটে নিয়ে গেছে। এতে সেতুর আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যানবাহন ও পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ে।

এর আগে বৃহস্পতিবার রাতেই সেতুটি অন্ধকারে ডুবে যায়। অনেকে লাইট বন্ধ অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়ে কেটে নেওয়া ল্যাম্পপোস্টের ছবিও।

পথচারী, যানচালক ও স্থানীয়রা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করতে হচ্ছে অন্ধকারে। এতে ছোট-বড় দুর্ঘটনার শঙ্কা সব সময় রয়ে যাচ্ছে। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সেতুর ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এমন চুরি বা নাশকতা ঠেকাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

তাদের মতে, মওলানা ভাসানী সেতুটি এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। তাই দর্শনার্থীরা যেন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ঘুরে বেড়াতে পারেন এবং পথচারীরা রাতেও স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। অন্যথায় সেতু নির্মাণের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, মওলানা ভাসানী সেতুর ৩১০ মিটার চুরি হওয়া তারের মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সুন্দরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে চুরির অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিটে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। দর্শনার্থীদের প্রত্যাশা, সেতু যেন নিরাপদ ও আলোকোজ্জ্বল পরিবেশে উপভোগ করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চুরি হয়ে গেছে ভাসানী সেতুর ৩১০ মিটার তার, নিরাপত্তা নিশ্চিতের দাবি

আপডেট সময় ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫