ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কিনা? তাদের জ্ঞাতার্থে বলছি, হ‍্যাঁ ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।

তিনি বলেন, আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি। তাহলে কি হবে, কেউ বলবে আরে মিয়া নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কিনা দেখ। হয় তো অল্প সংখ্যক লোক বলবে কোনো সমস‍্যা নাই, সাফল‍্য রাতারাতি একদিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে যান। যে কোনো নতুন কিছু শূন‍্য থেকেই শুরু করতে হয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সমালোচনা-উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় ও ভারসাম‍্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে। আমরা যখন নতুন রাজনৈতিক উদ‍্যোগ গ্রহণ করি তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল পৃথিবীতে বেশিরভাগ উদ‍্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো এহেড।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, সামনে চমকপ্রদ বেশকিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল‍্যাণ ও দীর্ঘমেয়াদি চ‍্যালেঞ্জ, দ্বিতীয়টিকে বলা যায়, কন্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল এচিভমেন্ট অর্জন করা। এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের রাজনীতিতে কারাভোগ করেন মজিবুর রহমান মঞ্জু। গেল বছরের ৫ আগস্ট পরবর্তী নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান

আপডেট সময় ০৩:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫