ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান

সাদা পাথর লুটপাটে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুটপাটের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশাসনের যত বড় কর্মকর্তা বা রাজনৈতিক দল জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

জনপ্রশাসন সচিব আরও বলেন, সাদা পাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে সাদাপাথর এলাকাকে। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

সকালে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ভোলাগঞ্জ পরিদর্শনে যায়। কমিটির নেতৃত্বে ছিলেন জনপ্রশাসন সচিব। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপন করা হলেও হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না। তবে আগের অবস্থায় যতটা সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান

সাদা পাথর লুটপাটে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না

আপডেট সময় ০৩:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫