ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

মেহেরপুরের কুতুবপুর-কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যেরাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়। ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, ইকবাল হোসেন অবৈধভাবে শূন্যলাইন অতিক্রম করে ১শ গজ ভারতের অভ্যন্তরে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের নিকট কুতুবপুর মাঠ নামকস্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে আন্তজার্তিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর নিকট কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট সময় ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫