ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ববিতে ইসলামী ছাত্রীসংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • ববি প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রকাশ্যে আসে।
যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়।
এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়- হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার।
ববি শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।”
তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উপকারে আসবে এমন নানা কার্যক্রম চালিয়ে যাব।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ববিতে ইসলামী ছাত্রীসংস্থার বর্তমানে ৪র্থ কমিটি কার্যক্রম চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো কমিটিই প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “তিনি এই কর্মসূচির বিষয়ে অবগত ছিলেন না। জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবে, রাজনৈতিক ব্যানার ছাড়া সামাজিক কাজ করতে কোনো বাধা নেই।“
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “কিছু শিক্ষার্থী তার কাছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার জন্য মৌখিক অনুমতি চেয়েছিল। তিনি তাতে সম্মতি দিয়েছিলেন, তবে তারা যে রাজনৈতিক ব্যানারে এই আয়োজন করবে, সে বিষয়টি তিনি জানতেন না।“

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ববিতে ইসলামী ছাত্রীসংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫