যারা আজ দেশে চাঁদাবাজি করছে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্র দখল করতে পারে এজন্য সবাইকে ঐক্য বদ্ধ থেকে তাদের প্রতিহত করতে হবে। আজ ২১ আগষ্ট বৃহস্পতিবার বাদ আছর পর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম।
তিনি আরও বলেন, আমি যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আমি কোন দুর্নীতি করবো না, আমার কোন নেতা কর্মীও দুর্নীতি করবে না কারও প্রতি জুুলুম ও নির্যাতন করবে না।
ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল। দীর্ঘ ১১ বছর আমি কারাগারে বন্দি ছিলাম । আমার মুক্তির জন্য আপনারা দোয়া করেছেন, অনেক মা বোন নফল রোজা রেখেছেন। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। গত জুলাই- আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে। আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন , ‘কথায় আছে না রাখে আল্লাহ মারে কে ” তাই আজ আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যতদিত বেঁচে রেখেছেন আমি যেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জীবনের শেষে দিন পর্যন্ত অটল থেকে আপনাদের পাশে সেবা করে যেতে পারি।
এ টি এম আজহারুল বলেন, আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখতে চাইলে আমাদের সন্তানদেরকে একটি সুন্দর দেশ উপহার দিতে চাইলে আগামী নির্বাচনে দেশ প্রেমিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে, যারা দুনীতি করবেনা বিদেশে টাকা পাচার করবে না মানুষকে খুন করে ক্ষমতায় থাকতে চাইবে না। দীর্ঘ ৫৩ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উপর মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। দেশের জনগন আজ বুঝতে পেরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যিকার সৎ ও দেশ প্রেমিক।
জামায়াতে ইসলামের বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল মাবুদ এর সভাপতিতে উক্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলি উপজেলা সেক্রেটারী মাওলানা মেনহাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ।
সংবাদ শিরোনাম ::
যারা চাঁদা বাজি করছে তারা ভোট কেন্দ্র দখল করতে পারে: বদরগঞ্জে এ টি এম আজহারুল ইসলাম
-
রংপুর ব্যুরো চিফ - আপডেট সময় ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- ৬৯২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























