ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরের রাজা পুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাকচাপায় রঞ্জিত কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কর্মকার পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসতে থাকে। তখনই রঞ্জিত কর্মকার চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেওয়ার হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৭:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫