ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার । আটক- ২

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২ ঘটিকায় উপজেলার জামতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকাঃ) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনা পুলিশের যৌথ অভিযানে উপজেলার শানেহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের শ্রী বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)কে হাতেনাতে আটক করা হয়েছে।

অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৯ বোতল রিয়েক্টিফাইভ, ১টি ব্যবহৃত মোবাইল ও নেশা সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদ্বয়কে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ।

পীরগঞ্জের সেনা ক্যাম্প কমান্ডায় ক্যাপ্টেন রাকিবুল বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

এ ধরনের অভিযান এলাকায় বিভিন্ন অপরাধ দমনে জনগণের মধ্যে জান-মালের নিরাপত্তা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন এলাকাবাসি। এ বিষয়ে আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা প্রশাসন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার । আটক- ২

আপডেট সময় ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫