ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

একটানা প্রবল বর্ষণে বিপর্যস্ত বরগুনার জনজীবন: ভোগান্তির অন্ত নেই খেটে খাওয়া মানুষের

  • বরগুনাঃ
  • আপডেট সময় ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

একটানা সপ্তাহখানেক ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার জনজীবন। সীমাহীন তোর উপভোগের শিকার হয়েছেন খেটে খাওয়া মানুষ। প্রবল বর্ষণে জেলার নিম্ন এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন কৃষি কাজের সাথে সংশ্লিষ্টগণ।

টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। গত এক সপ্তাহের অধিক সময় ধরে উপকূলীয় এলাকা পায়রা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার মাছ ধরার ট্রলারগুলোকে তীরবর্তীতে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নদীবন্দর কর্তৃপক্ষ।

বরগুনা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টিপাতে ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে সদ্য রোপণ করা আমন ধানের চারা পানির নিচে তলিয়ে থাকায় পচন ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, নদী-নালা ও খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় পানিমগ্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলার কিছু কিছু স্থানে মাছের ঘের পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আবহাওয়া অধিদপ্তরের বরিশাল কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ভারী বর্ষণের প্রভাবে পানিতে বরগুনার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকের আমন ফসলের বীজতলা পানিতে তলীয়ে গেছে। তাই আগাম আমন ফসল পাওয়ার সম্ভাবনা খুবই কম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

একটানা প্রবল বর্ষণে বিপর্যস্ত বরগুনার জনজীবন: ভোগান্তির অন্ত নেই খেটে খাওয়া মানুষের

আপডেট সময় ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫