ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
নিহত ৩

চালক গিয়েছিলেন টয়লেটে, প্রাইভেট কার চালাচ্ছিলেন যাত্রী

মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে এসেছিলেন চার যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কার রাস্তায় যাত্রীসহ রেখে টয়লেটে গেলে চালককে রেখেই যাত্রীদের একজন প্রাইভেট কার চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন।
এ সময় গাড়িতে বসে ছিলেন আরও তিন যাত্রী। পরে দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কারটি ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে প্রাইভেট কার চালক টয়লেটে গেলে যাত্রীদের একজন প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গাড়িটি চুরি করে নিয়ে যাত্রীরা পালাচ্ছিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিহত ৩

চালক গিয়েছিলেন টয়লেটে, প্রাইভেট কার চালাচ্ছিলেন যাত্রী

আপডেট সময় ০৪:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫