ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বিক্ষোভে যোগ না দেওয়ায় দুই কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ‌এসময় পাশের ইউরো জিন্স নামে পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে। কিন্তু ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসতে না চাওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ভোগড়া এলাকার রোয়া ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা পাশের ইউরো জিন্স কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভ করতে বলে। এতে তারা রাজি না হওয়ায় রোয়া ফ্যাশন ও ইউরো জিন্স দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বিক্ষোভে যোগ না দেওয়ায় দুই কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫