ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলায় জানালা দিয়ে মোবাইল ফোন চুরির সময় চোর চক্রের একজনকে ধরে ফেলেন যুবক আসাদ। তখন চোরের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন তিনি। তবে স্থানীয়রা ধাওয়া করে ওই চোর চক্রের একজনকে আটক করে পুলিশে দেয়।

বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান।

আটক সজীব উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে। এছাড়া নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এসময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোর চক্রের সদস্যরা ধারালো ছুরি দিয়ে আসাদকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় চোর-ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি-ডাকাতি হচ্ছে। রাতে গরুর খামার পাহারা দিতে হচ্ছে। প্রকাশ্যে জুয়ার আসর চললেও পুলিশকে তেমন ভূমিকা নিতে দেখা যায় না। এছাড়া মাদক ব্যবসা ও সেবনসহ নানা অপরাধ বেড়েছে। ফলে সম্পদ ও নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।

আটঘরিয়া থানা পুলিশের ওসি মো. আরিফুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট রয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫