ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

উপকূলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, সাগর উত্তাল

নোয়াখালীর উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, উত্তাল রয়েছে সাগর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি বর্তমানে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে অব্যাহত রয়েছে। একইসঙ্গে উপকূলজুড়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। এতে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

হাতিয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন, মাছ ধরার ট্রলার কূলে অপেক্ষা করছে। সাগর উত্তাল থাকায় তারা কূলেই তাদের কাজকর্ম সারছেন। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দোকানপাটে লোকজনের আনাগোনা নেই বললেই চলে। অধিকাংশ মানুষ ঘরে বসে আছেন, কেউ কাজে যেতে পারছে না।

আবু সালেহ সাদ নামের আরেক বাসিন্দা নদী উত্তাল থাকায় নৌ চলাচল বন্ধ রয়েছে। ফলে এক পাড়ের মানুষ অন্য পাড়ে যেতে পারছে না। নিম্ন আয়ের মানুষরা কর্মহীন অবস্থায় আছেন। স্বাভাবিক কর্মে স্থবিরতা নেমে এসেছে গ্রামীণ জনপদে। এর প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামসকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে অবস্থানরত নৌ-যানগুলোকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন আপনারা জানেন হাতিয়া দ্বীপ উপজেলা তাই আবহাওয়া খারাপ থাকলে যোগাযোগ বন্ধ থাকে। বর্তমানে উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আমরা নির্দেশনা প্রদান করছি। সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

উপকূলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, সাগর উত্তাল

আপডেট সময় ১১:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫