নীলফামারী জলঢাকায় নানান আয়োজনের মধ্যো দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্ম সূচীর মধে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবীর লেলিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলমগীর হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম ফরিদ, মোনাব্বেরুল ইসলাম, মিজানুর রহমান, চান বাদশা, নুর হোসেন মাস্টার, সাইফুল ইসলাম, যুব দলের পৌর আহবায়ক শেখ সাদী লাবলু, জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব তুহিনুর রহমান প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন, এর আগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে কেক স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
নিলুফা আক্তার, স্টাফ রিপোর্টার 























