ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মনিরুল উখিয়া বালুখালী এলাকার আকরাম উল্লাহর ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে কনস্টেবল হিসেবে কর্মরত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তী সময়ে চালকের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযুক্ত মনিরুল সিটিএসবির কনস্টেবল হিসেবে কর্মরত।
তিনি আরও বলেন, এ ঘটনায় মনিরুলকে একমাত্র আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেছেন উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। পরবর্তী সময়ে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫