ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নেত্রকোণার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষণের মামলায় রহমত আলী (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক।

সাজাপ্রাপ্ত রহমত আলী মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
২০১২ সালের ৩ মে সকালে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ওই শিশুকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করেন রহমত আলী। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে পরের বছর চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল কবীর রুবেল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ ওয়াজিবুল হক।

মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল বলেন, এই রায়ের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া হলো যে অপরাধ করে কেউ পার পাবে না। দোষীদের একদিন না একদিন শাস্তি পেতেই হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫