ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

৫ দিন সাগরে ভাসার পর বেঁচে ফিরলেন জেলে

বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে প্রাণে বেঁচে ফিরলেন জেলে মোরশেদ (২০)। উত্তাল ঢেউ আর ঝড়ের সঙ্গে টানা পাঁচ দিন ভাসতে থাকার পর একদল জেলের হাতে উদ্ধার হন তিনি। বর্তমানে মোরশেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে পায়রা সমুদ্রবন্দরের ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে তুলে সেখান থেকে মৎস্য বন্দর আলীপুরে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৯ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যাত্রা করেছিলেন মোরশেদ। কিন্তু গভীর সমুদ্রে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় সব জেলে নিখোঁজ হন। তবে মোরশেদ টানা পাঁচ দিন ভাসতে ভাসতে জীবিত থাকতে সক্ষম হন। এখনও অন্য ১৮ জন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এফবি বায়েজিদের মাঝি সিরাজ বলেন, সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় যখন ওকে পেলাম, তখন মনে হচ্ছিল যেন জীবন্ত লাশ। নাম বলতেই অজ্ঞান হয়ে পড়ে। তার চোখে তখনও ভয় আর বাঁচার আকুতি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আর বাঁচবে না, কিন্তু আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। ওর শরীর পুরো সাদা হয়ে গিয়েছিল পানিতে এতদিন ভেসে থাকার কারণে।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, যখন তাকে আনা হয়, তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আশা করছি তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন।

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, উদ্ধারের সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে নাম-পরিচয় জেনেছি। সুস্থ হয়ে উঠলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

৫ দিন সাগরে ভাসার পর বেঁচে ফিরলেন জেলে

আপডেট সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫