ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ।গত মঙ্গলবার ‍দিবাগত রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে ট্রাকটি আটক করা হয়।

এলাকাবাসী জানান, জেলা শহর থেকে সারবোঝাই ট্রাকটি বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। পরে সার দেখতে চাইলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয়রা ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করা হয়। এগুলো সরকারি দরে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, অবৈধভাবে সার সরবরাহের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়, পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়। একইভাবে সদরের গড়েয়া বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং আউলিয়াপুরের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক

আপডেট সময় ০৪:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫