ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, চালক নিহত

রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান (৩৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ভোরে প্রগতি সরণি লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, আকিজ কোম্পানির কংক্রিট মিক্সার ট্রাকের চালক ছিলেন সাইদুর।ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে লিংক রোডের রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের শোরুমের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুর রহমানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আশতলা পাড়া গ্রামে। তিনি মোহাম্মদ আজিজুল হকের ছেলে। তিনি রাজধানীর পূর্বাচলের পাতিরা এলাকায় বসবাস করতেন।
নিহতের সহকর্মী মো. ইমরুল কায়েস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাইদুরকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, চালক নিহত

আপডেট সময় ০২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫